ময়মনসিংহ , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল বলে মন্তব্য করেছেন রিজভী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব-সাবিলার ‘রকস্টার’, পেল আনকাট সেন্সর ছাড়পত্র ঈদ ফেরত যাত্রার শেষ দিনের টিকিট বিক্রির শেষ সুযোগ আজ ​ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত, এক ধাক্কায় কমল তেলের দাম ​ফসল হারিয়ে দিশেহারা সিলেটের কৃষক: ঈদের আগে সরকারি সহায়তার আশা ক্ষীণ ​মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল হাসান গুরুতর আহত মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস পর চলমান রাজনৈতিক অস্থিরতার সময় রাজধানীর ধানমন্ডি ৩২’র এই ভবনটি বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দেন। সেই ভবন দেখতে গেলে বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঢাকার ধানমন্ডি ৩২ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইয়াসিন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়াও তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে বিগত প্রায় দেড় যুগ ধরে দায়িত্ব পালন করেছেন। ইয়াসিন নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

যুবলীগ নেতা ইয়াসিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ফেনী মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

আপডেট সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫