ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যথাজনিত সমস্যায় ভুগছেন দেশে ৪ কোটি মানুষ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশে প্রায় ৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো ব্যথাজনিত সমস্যায় ভুগছেন— কেউ গিরা (জয়েন্ট) ব্যথায়, কেউ পেশী বা হাড়ের সমস্যায়। এ তথ্য উঠে এসেছে ‘কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিজিজ’ (কপকর্ড) পরিচালিত এক গবেষণায়।

শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাতব্যথা রোগীদের সচেতনতামূলক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানটি আয়োজন করে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (PNRFR) ট্রাস্ট, এটি তাদের নবম আয়োজন।

চিকিৎসকরা জানান, দেশে বাতব্যথা ও রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও সেই তুলনায় দক্ষ রিউমাটোলজিস্ট বা বাতরোগ বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। এর ফলে অনেক রোগী অপচিকিৎসার শিকার হচ্ছেন। সরকারকে এই খাতে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

তিনি আরও জানান, গ্লোবাল বার্ডেন অব ডিজিজ গবেষণার তথ্য অনুযায়ী, মানসিক রোগের পরেই বাতরোগ শারীরিক অক্ষমতার দ্বিতীয় প্রধান কারণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PNRFR ট্রাস্টের চেয়ারম্যান ও এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, দেশে প্রতি চারজন মানুষে একজন দরিদ্রতার শিকার হচ্ছেন। এর একটি বড় কারণ চিকিৎসা ব্যয়। অথচ এই খাতে কার্যকর সহযোগিতা নেই বললেই চলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক ডা. নাসিম আক্তার চৌধুরী, মো. মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, শেখ নাহার মাহমুদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

ব্যথাজনিত সমস্যায় ভুগছেন দেশে ৪ কোটি মানুষ

আপডেট সময় ১০:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫