ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পিকআপ চাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে পিকআপ চাপায় আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ বিশ্বাস পাংশা থেকে ভ্যানগাড়ি চালিয়ে সোনাপুর এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি পিকআপ সামনে থেকে ভ্যানগাড়িকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ বিশ্বাস মারা যান।
 
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

পিকআপ চাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

আপডেট সময় ০১:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫