ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আ.লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে বলে মন্তব্য করেছেন টুকু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্র একই রকম। একইসঙ্গে অন্যের সহায়-সম্বল গ্রাস করেছে, গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মওলানা ভাসানী কলেজের সামনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, আগের দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করত এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠত। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ বিভাজন ছিল না। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সকল ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, ’২৪-এর জুলাই আগস্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য করুন। আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহসভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সকল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ান সারদা।পরে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

আ.লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে বলে মন্তব্য করেছেন টুকু

আপডেট সময় ০৩:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫