ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাছের গোড়ায় মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড জনমনে ভীতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজীতে গাছের গোড়া থেকে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গিয়ে দক্ষিণ ধর্মপুর ২নং ওয়ার্ডের সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেডের মতো বস্তু চোখে পড়লে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের জানান। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে ও গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরনো। দীর্ঘদিন মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে এগুলো দৃশ্যমান হয়েছে।ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বোম ডিসপোজাল টিম ছাড়া এ মুহূর্তে গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। টিমকে খবর দেয়া হয়েছে, তারা এসে সঠিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

গাছের গোড়ায় মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড জনমনে ভীতি

আপডেট সময় ১০:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫