ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রলীগ নেতা মায়ের ওষুধ কিনতে এসে ধরা খেলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন মায়ের জন্য ওষুধ কিনতে এসে স্থানীয়দের হাতে পাকড়াও হয়েছেন ।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘিপাড় থেকে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়েছে।যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে মহিউদ্দিন রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘিপাড়ের একটি ফার্মেসিতে এসেছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক তাকে চিনতে পেরে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

ছাত্রলীগ নেতা মায়ের ওষুধ কিনতে এসে ধরা খেলেন

আপডেট সময় ১০:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫