ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম তাসকিন-নাহিদদের বোলিং দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা দেশের কয়েক অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে বললেন শুভেন্দু অধিকারী বিজয় সরণি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ​রাজধানীতে প্রবাসী খুন: ৮ টুকরো লাশ উদ্ধার, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেববলে মন্তব্য করেছেন সিলেটের ডিসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

‘আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেব। বাংলাদেশ সীমান্তের যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে।’ আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবে পাথরখেকোদের হুশিয়ারি দেন সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

এ সময় সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র খুব শিগগিরই আগের সৌন্দর্যে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মো. সারওয়ার আলম। তিনি জানিয়েছেন, পাথর পুনঃস্থাপন, লুটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভবিষ্যতে প্রতিরোধ—এই তিন দিককে সামনে রেখে প্রশাসন কাজ করছে।তিনি বলেন, “আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে, সে জন্য আমরা আরও কঠোর নজরদারি চালাব। লুণ্ঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃস্থাপন করা হচ্ছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।” তিনি আরও বলেন, “অপরাধের মাত্রা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য।”

আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন সারওয়ার আলম। তিনি সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও কোয়ারি থেকে বালু–পাথর লুট শুরু হয়। সম্প্রতি সাদাপাথরে গণলুটের ঘটনা দেশ–বিদেশে তীব্র সমালোচনা সৃষ্টি করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার সাবেক ডিসি শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেববলে মন্তব্য করেছেন সিলেটের ডিসি

আপডেট সময় ১১:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫