ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কলা দিয়ে ২৩৫০ ইয়াবা গিলে ফেলা রোহিঙ্গা যুবক আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

পাকা কলার মাধ্যমে গিলে ফেলা হয়েছিল ছোট ছোট ইয়াবার প্যাকেট। তাও আবার ১-২টি নয়, পুরো ৪৭টি প্যাকেট। এসব প্যাকেটে ছিল ২ হাজার ৩৫০ পিস ইয়াবা। অভিনব এই কায়দায় পাচারকালে রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা ক্যাম্পের এলএমএস-২৪, সি-ব্লকের বাসিন্দা।
 
সেনাবাহিনী জানায়, একটি মাদক পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।
 
অভিযানে আটক হওয়ার পর আব্দুল্লাহ স্বীকার করেন, তিনি পাকা কলার মাধ্যমে ইয়াবার প্যাকেট গিলে পাচার করছিলেন। পরে তাকে আর্মি ক্যাম্পে (৯ ইবি) নেওয়া হয় এবং বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ৪৭টি ইয়াবার প্যাকেট বের করা হয়। এতে মোট ২ হাজার ৩৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
 
পরবর্তীতে আটক আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
সেনাবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা চক্রের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চালানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

কলা দিয়ে ২৩৫০ ইয়াবা গিলে ফেলা রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ০২:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫