ময়মনসিংহ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত খুলনায় অবৈধ অটোরিকশা নির্মূলে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ মানবতাবিরোধী অপরাধ: হানিফকে মৃত্যুদণ্ডের রায় জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মাঠে ডিবি পুলিশ, তিন ভাগে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হত্যা মামলায় ১৫ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৩ বছর আগের একটি হত্যা মামলায় রায়ে ৭ জনকে যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলীর ৩ ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, তাদের আত্মীয় মোকবেল সেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ২ ছেলে মো. কুনু ও ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও মামলার ৮ আসামির মধ্যে রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান মামলার বরাত দিয়ে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গনি সাথে আসামিদের বিরোধ ছিল। এরই জেরধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলায় ১৫ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫