ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ মানবতাবিরোধী অপরাধ: হানিফকে মৃত্যুদণ্ডের রায় জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মাঠে ডিবি পুলিশ, তিন ভাগে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় যুব দিবস উপলক্ষে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি এবং কমপক্ষে ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিবসটিকে ঘিরে ৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস নিয়ে আয়োজন উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। ১০ জন সফল আত্মকর্মী এবং ৪ জন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ দেওয়া হবে বলেও জানান তিনি।

নভেম্বরে আয়োজিত সাফ ফুটবল শিরোপার খরা কাটিয়ে উঠবে বাংলাদেশ বলেও প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাফের টিকিটের দামের বিষয়ে সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা সিটি করপোরেশনের মধ্যে মাঠ খালি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির চেষ্টা চলছে, বর্তমানে শনাক্ত করা হচ্ছে। এক বছরের মধ্যে মাঠের খরা কাটিয়ে উঠতে পারবে ঢাকা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬