ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লাল কাপড়ে ট্রেন থামালো জনতা ভাঙা ছিল রেললাইন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন কিন্তু সেই মুহূর্তে স্থানীয়দের চোখে পড়লো রেললাইন ভাঙা। এরপর লাল কাপড়ে সংকেত দিয়ে ট্রেন থামান তারা। স্থানীদের প্রচেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী।

গত সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে দিয়ে ট্রেনটি পার হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর আপ ৭৩১ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৬টার দিকে জামালগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন দক্ষিণ দিকে প্রবেশ করে। এর আগে স্থানীয়রা সেখানে ৭ ইঞ্চি পরিমাণ ভাঙা রেললাইন দেখতে পান। তাৎক্ষণিক লাল কাপড় উড়িয়ে চালককে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা কিছুক্ষণ আতঙ্কের মধ্যে ছিলেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ভাঙা লাইনে চটের বস্তা গুঁজে ট্রেনটি পার করেন। এতে এক ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, আমরা রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলাম। জামালগঞ্জ স্টেশনের কাছাকাছি দেখি রেললাইন ভাঙা। এরপর সবাইকে খবর দিয়ে একটি লাল কাপড়ে সংকেত দিয়ে আসতে থাকা দ্রুতগতির ট্রেনটিকে থামায়। সংকেত পেয়ে ট্রেনটি ভাঙা অংশের আগেই থামাতে সক্ষম হন চালক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

লাল কাপড়ে ট্রেন থামালো জনতা ভাঙা ছিল রেললাইন

আপডেট সময় ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫