ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চুরির অভিযোগ নারী ভিক্ষুকের বাসা থেকে, কুঁড়েঘরে পড়ে ছিল নিথর দেহ

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ১০:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে নিজ ঘর থেকে ফাতেমা বেগম (৫৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধবার ওই বৃদ্ধা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে পেকুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি ওই এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা পারভিন আক্তার বলেন, পানিপড়া ও ঝাড়ফুঁক নিতে বিকেলে ওই বৃদ্ধার বাসায় গিয়েছিলাম, তখন দরজা বন্ধ দেখেছি। সন্ধ্যায় আবারও গিয়ে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখি তিনি উপুড় হয়ে পড়ে আছেন। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস জানান, ফাতেমার বাড়িতে আগেও চুরি হয়েছিল। বিষয়টি আমাকে জানানোর পর ৬ হাজার টাকা উদ্ধারও করে দিয়েছিলাম। স্থানীয়দের ধারণা এবার হয়তো চুরির সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

এদিকে পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মরদেহের গায়ে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও কানের কাছে ও গলার নিচে রক্ত জমাট রয়েছে।

পেকুয়া মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

চুরির অভিযোগ নারী ভিক্ষুকের বাসা থেকে, কুঁড়েঘরে পড়ে ছিল নিথর দেহ

আপডেট সময় ১০:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫