ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দা দিয়ে কুপিয়ে যুবক কে হত্যা শেরপুর

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

দা দিয়ে কুপিয়ে যুবক কে হত্যা শেরপুর:শেরপুরের নালিতাবাড়ীতে দা দিয়ে কুপিয়ে তুলা মিয়া (৩৮) নামে এক যুবককে হত্যা করেছে তারই সহযোগী নাজমুল (৩৫)। ২৪ আগস্ট রোববার রাত নয়টার দিকে উপজেলার গেরাপচা গ্রামে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে। নিহত তুলা মিয়া নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

ঘটনার পর পরই অপরাধীদের ধরতে রাতেই অভিযান চালায় পুলিশ‌। নাজমুল পালিয়ে গেলেও সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসাথে চলাফেলা করতো। তারা চুরির সাথে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

দা দিয়ে কুপিয়ে যুবক কে হত্যা শেরপুর

আপডেট সময় ১০:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫