ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিপিএল :সাকিবের দল হারার পরেও শীর্ষেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে (একটি ম্যাচে ফল হয়নি) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিব আল হাসানে দল। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে নিকোলাস পুরানের ত্রিনবাগো।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে বেশি রান করতে পারেনি অ্যান্টিগা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় দলটি। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো।

অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন।

জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

সিপিএল :সাকিবের দল হারার পরেও শীর্ষেই

আপডেট সময় ১১:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫