ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনিয়মের অভিযোগে পাবনায় সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ-

পাবনা সদর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ ও তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে পাবনা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সাধারন মানুষ।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, পাবনা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) জায়গা গত বছরের জুন মাসে কলেজের নামে দাতা সদস্যের দানকৃত জমি রেজিষ্ট্রেশন করতে গেলে এই সাব রেজিষ্টার ইউসুফ আলী জেলা প্রসাশকের অনুমতিপত্র চেয়ে কলেজের জমির রেজিষ্ট্রেশনের কাজ স্থগিত করে দেন।

পরে গত ৫ আগষ্ট জেলা প্রশাসকের অনুমতিপত্র নিয়ে ও প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ গত মঙ্গলবার পাবনা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতারের নামে দানকৃত জমি রেজিষ্ট্রেশন করতে গেলে পাবনা সদর সাব-রেজিষ্টার বিভিন্ন ধরনের ভুল ধরে তালবাহানা করতে থাকে। তারা আরো বলেন, সাব-রেজিষ্টার মোঃ ইউসুফ আলী প্রতি দলিলে টাকা নেন এবং কারনে অকারনে মানুষের সাথে খারাপ আচরণের পাশাপাশি আইনের কথা বলে হয়রানি করেন। প্রতিনিয়ত তার হয়রানীর শিকার হতে হয় জনসাধারনের।

অনিয়মের অভিযোগে পাবনায় সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন-

এদিকে দলিল লেখক সমিতির নামেও অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এই অফিসে অনেক দুর্নীতিবাজ মহুরি রয়েছে। তাদের মাধ্যমে প্রতিদিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। একটা দলিল তুলতে গেলেও ঘুষ ছাড়া কাজ হয় না। এই দুর্নীতিবাজ সাব রেজিষ্ট্রার ইউসুফ আলীকে অপসারণ করে এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে হয়রানির শিকার হওয়া শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা সদর সাব রেজিষ্টার মো. ইউসুফ আলী বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো ভিত্তিহীন। আমাকে হেয় করতেই একটি গোষ্ঠী এমন ষড়যন্ত্র করছেন। পাবনা জেলা সাব রেজিষ্ট্রার দিপক কুমার সরকার বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

অনিয়মের অভিযোগে পাবনায় সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪