ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চলছে সকাল-সন্ধ্যা হরতাল, ২০ স্থানে সড়ক অবরোধ বাগেরহাটে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাটে সংসদীয় চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। এতে জেলার অন্তত ২০টি স্থানে গাছে গুঁড়ি ফেলে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে হরতাল সমর্থনকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। তিনি পরে হেঁটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন।

এ কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জামায়াতে ইসলামী বাগেরহাট আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, মনজুরুল হক রাহাদ, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলায় একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। তখন থেকেই বাগেরহাটের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে আন্দোলন শুরু করে। তারা নির্বাচন কমিশনের গণশুনানিতেও অংশ নেয়। তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা, যারা মনে করছেন নির্বাচন কমিশন জনগণের দাবি উপেক্ষা করেছে। এরই প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

চলছে সকাল-সন্ধ্যা হরতাল, ২০ স্থানে সড়ক অবরোধ বাগেরহাটে

আপডেট সময় ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫