ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী বলেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন জুলাইয়ের শহীদদের পরিবার যেন ন্যায্য বিচার পান বলেছেন তাজুল ইসলাম সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা:মির্জা ফখরুল মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বরিশালে গরু চোরের পিছু ধাওয়া, পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দল নেতা নিহত

বরিশালের উজিরপুরে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৮ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন।

নিহত ২৪ বছর বয়সী মো. সাগর মোল্লা উজিরপুরের সাকরাল এলাকার মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি।

এ ঘটনায় আহত একই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী নাঈম হাওলাদার ও মো. কাওছার হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে স্থানীয়রা বিষয়টি টের পেলে চোরেরা একটি গরু নিয়ে পালিয়ে যায়।

শিকারপুর এলাকার বাসিন্দা পিন্টু হাওলাদার বলেন, ‘শ্রমিকদল নেতা সাগর মোল্লা তার মোটরসাইকেল নিয়ে চোরের দলের পিকআপ ভ্যানের পিছু নেয়। ওই সময় সাগরের সঙ্গে নাঈম ও কাওছার মোটরসাইকেলে ছিলেন।

‘ধাওয়া দিতে দিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে গেলে পিকআপ ভ্যানটি সাগরের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘ওই সময় মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পড়লে চালক সাগরসহ তিন আরোহীর সবাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি আব্দুস সালাম বলেন, নিহত সাগরের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির

বরিশালে গরু চোরের পিছু ধাওয়া, পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দল নেতা নিহত

আপডেট সময় ১২:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫