ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তানের হামলাকে ‘ক্ষমার অযোগ্য’ : আফগান ক্রিকেটারা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে এবার গভীর ফাটল ধরল পাকিস্তান-আফগানিস্তানের ক্রিকেট সম্পর্কেও। সীমান্তে পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার। এ ঘটনার প্রতিবাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় স্থানীয় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিন ক্রিকেটার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিবৃতিতে এসিবি জানায়, ‘এটি আমাদের ক্রীড়া সমাজের জন্য এক ভয়াবহ ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেব না।’

আগামী ১৭-২৯ নভেম্বর লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের। ফাইনালের আগে অন্তত দু’বার মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের হামলার পর সেটি আর সম্ভব হচ্ছে না।

টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষ, নারী-শিশু ও ক্রিকেটারদের প্রাণহানি গভীরভাবে মর্মাহত করেছে। এটি সম্পূর্ণ বর্বর ও অনৈতিক কাজ, যা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন।’ তিনি আরও যোগ করেন, ‘জাতীয় মর্যাদার প্রশ্নে ক্রিকেটের চেয়ে বড় কিছু নেই। তাই এসিবির সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’

পেসার ফজলহক ফারুকিও পাকিস্তানের হামলাকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, ‘নিষ্পাপ বেসামরিক মানুষ ও ক্রিকেটারদের হত্যা কখনো মর্যাদার নয়, এটি লজ্জাজনক।’

পাকিস্তানের এই বর্বর হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সীমান্তে; রাজনৈতিক সংকটের পাশাপাশি এখন এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের হামলাকে ‘ক্ষমার অযোগ্য’ : আফগান ক্রিকেটারা

আপডেট সময় ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫