ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকের অভিযান ‘ব্রাজিল বাড়িতে’

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসাবে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

গত রোববার (১৯ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। সেদিন সন্ধ্যায় দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তেল চুরি’, ‘ব্রাজিল বাড়ি’ ও তাদের আয়েশি জীবন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর যমুনা তেল কোম্পানির গেজার ও শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। তিনি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠা ওই বাড়িটির মালিক।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে দুদকের পাঠানো বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, অভিযানের সময় যমুনা তেল কোম্পানির গেজার মো. জয়নাল আবেদীন নির্মিত ‘ব্রাজিল বাড়ি’ নামের স্থাপনা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় জয়নাল আবেদীন কর্তৃক অবৈধ সম্পদ অর্জন–সংক্রান্ত প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র, তথ্যসমূহ বিশদভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বকাপ চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ছয়তলা এই বাড়ির পুরোটাই আঁকা হয় ব্রাজিলের পতাকা দিয়ে। ফলকে লেখা নাম ‘ব্রাজিল বাড়ি’। ওই সময় ফুটবল বিশ্বকাপ চলার সময় বাড়িটিতে গিয়েছিলেন ঢাকায় ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র। এরপর থেকে বাড়িটি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

দুদকের অভিযান ‘ব্রাজিল বাড়িতে’

আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫