ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে বলেছেন প্রতিমন্ত্রী টুকু সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বসছে, স্পিকার পদে আলোচনায় তিনজন কিশোর গ্যাং দমনে অভিযান চাঁদপুরে , আটক ২১ এমপি সালমান ওমর রুবেল খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ নিলেন প্রতিমন্ত্রী হয়েই গৌরীপুরে ইঞ্জিনিয়ার ইকবাল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হবিগঞ্জ কনসার্টে বোতল ছোড়াছুড়ি, আহত অনেকে

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে বিশৃঙ্খলা, হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

গত শনিবার (১ নভেম্বর) রাতে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে দুদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়িতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা হয়েছে।

জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়। আয়োজকরা দীর্ঘদিন পরিশ্রম করে জেলাবাসীকে ব্র্যান্ড লালন সংগীত পরিবেশন উপভোগ করার সুযোগ করে দেন। সন্ধ্যার পর থেকে জালাল স্টেডিয়ামে জমকালো আয়োজনে চলছিল কনসার্ট।

 এতে লক্ষাধিক নারী-পুরুষ দর্শনার্থীর উপস্থিতি ঘটে। ফলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে স্টেডিয়াম। এতে কণ্ঠশিল্পী আশিক ও বাধন গান পরিবেশন করেন। পরে শুরু হয় লালন সংগীত। রাত ১০টায় লালনের সংগীত শিল্পী সুমি দুটি সংগীত পরিবেশন করেন। বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন দর্শনার্থীরা।

বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তি ও পূণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘দীর্র্ঘদিন পরিশ্রম করে একটি জমকালো কনসার্ট জেলাবাসীকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেওয়ার। শেষ মহূর্তে দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়া। তাৎক্ষণিক প্রশাসন এবং আয়োজকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটলে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো সংঘর্ষ বা ক্ষয়-ক্ষতি হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে বলেছেন প্রতিমন্ত্রী টুকু

হবিগঞ্জ কনসার্টে বোতল ছোড়াছুড়ি, আহত অনেকে

আপডেট সময় ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫