ময়মনসিংহ , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান হকি দল প্রধান কোচ ছাড়াই ঢাকায় আসলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান হকি দল। সেই লক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দুইটায় ঢাকায় এসেছে পাকিস্তান দল। তবে এই সফরে আসেননি প্রধান কোচ তাহির জামান।

পাকিস্তানি সংবাদমাধ্যম প্রো স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সঙ্গে মতবিরোধের কারণে তাহির জামান দলটির সঙ্গে সফর করতে রাজি হননি। তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়ে পরামর্শ শুরু করেছেন, কারণ বাংলাদেশ সফরের দলে খেলোয়াড় নির্বাচনসংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি হতাশ।

মূলত দুই খেলোয়াড়কে নিয়ে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আনুষ্ঠানিক সময়সীমা পার হওয়ার পর দুই খেলোয়াড় ক্যাম্পে যোগ দেন। তাদের দলে নিতে বিরোধিতা করেন কোচ তাহির জামান। তবে পিএইচএফ কর্মকর্তারা তাদের অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন। এতে ক্ষোভ প্রকাশ করে সফর থেকে সরে দাঁড়ান প্রধান কোচ।

আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ–পাকিস্তান। জয়ী দল বিশ্বকাপের বাছাই খেলার সুযোগ পাবে। গত এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে খেলতে হচ্ছে এই প্লে-অফ সিরিজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

পাকিস্তান হকি দল প্রধান কোচ ছাড়াই ঢাকায় আসলো

আপডেট সময় ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫