ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্কুল বাসে আগুন মানিকগঞ্জে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিং রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে এ আগুন লাগে।

সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাসটি নির্দিষ্ট স্থানে পার্ক করা ছিল। হঠাৎ করেই বাসের ভিতরে আগুন ধরে যায় যা দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামে পরিচিত।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এখনও কোনো প্রমাণ না থাকায় ঘটনার সঠিক কারণ জানাতে সময় লাগবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি)এম এম আমান উল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল বাসে আগুন মানিকগঞ্জে

আপডেট সময় ১২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫