ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল ময়মনসিংহের গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প? যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি! ​দেশের ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ​যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই: চরম অনিশ্চয়তায় হাজারো ভারতীয় আইটি কর্মী ইয়াবা কারবারে জড়িত পুলিশ সদস্যসহ আটক ২ চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেফতার বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিতে যুবক নিহত মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আরিফ মীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ মীর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে আরিফ ও ইমরান ঘর থেকে বের হওয়ার পর শাহ কামালের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরানকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, ‘দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিতে যুবক নিহত মুন্সিগঞ্জে

আপডেট সময় ১২:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫