ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই বাসে আগুন টাঙ্গাইল ও ফেনীতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দেশের দুই জেলায় আলাদা ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের ভিন্ন সময়ে টাঙ্গাইলের বাসাইলে এবং ফেনীর মহিপালে এসব ঘটনা ঘটে।

টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাত ১২টার দিকে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ওই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এর মধ্যেই হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, চালক ও হেলপার জানিয়েছেন, বাসের পেছনে একটি শব্দ শোনার পরপরই আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে নিরাপদে চলে যায়।

অন্যদিকে, ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

দুই বাসে আগুন টাঙ্গাইল ও ফেনীতে

আপডেট সময় ০৯:২৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫