ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি পঞ্চগড়ে , শৈত্যপ্রবাহের আভাস

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

হিমালয়ের পাদদেশে শীতের আমেজ বাড়ছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

গত কয়েক দিনে তাপমাত্রা ক্রমেই কমছে। সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, মঙ্গলবার ১৪ দশমিক ৫ এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা সামান্য বেড়ে ১৩ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

সকালে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে, সূর্য ওঠার পর কিছুটা শীত কমলেও সন্ধ্যা নামলেই আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেককে রাতে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়ার দিনমজুর সাইফুল ইসলাম জানান, ভোরে কুয়াশায় কিছু দেখা যায় না, ঠান্ডায় হাত-পা জমে যায়। কিন্তু কাজ বন্ধ রাখলে সংসার চলে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। ফলে আগামী দিনগুলোয় তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি পঞ্চগড়ে , শৈত্যপ্রবাহের আভাস

আপডেট সময় ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫