ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রলীগ-আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল করিমগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা এবং কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেন দলীয় কর্মী ও সমর্থকরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে মুক্তির দাবিতে মিছিল করেন। প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর হন। কিছুক্ষণ তারা থানার সামনের ব্রিজে অবস্থান করেন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো সংঘর্ষ হয়নি।

রাত ১১টার দিকে করিমগঞ্জ থানায় গিয়ে ওসিকে পাওয়া না গেলেও ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। রাত ১০টার দিকে তাদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক

ছাত্রলীগ-আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল করিমগঞ্জে

আপডেট সময় ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫