ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তিস্তার পর এবার ‘পদ্মা বাঁচাই’ স্লোগানে আজ বিএনপির গণসমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে, বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি। নাব্য সংকট ও ভাঙনকবলিত মানুষের এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’— স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, মহানন্দার পাড়ে সংক্ষিপ্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গণসমাবেশে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি’র মনোনীত প্রার্থীরা।

সবশেষ পরিস্থিতি অনু্যায়ী পুরো আয়োজনস্থলজুড়ে কর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় কাজ করছে সংগঠনের স্বেচ্ছাসেবক দল।

সমাবেশ ঘিরে পুরো শহরে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে জানানো হচ্ছে সমাবেশের সময়সূচি ও বক্তব্য।

উল্লেখ্য, উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

তিস্তার পর এবার ‘পদ্মা বাঁচাই’ স্লোগানে আজ বিএনপির গণসমাবেশ

আপডেট সময় ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫