ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিএসএর আহ্বান দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের বিভিন্ন গণমাধ্যমে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধ সংঘটনের সরাসরি প্ররোচনা রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

এনসিএসএ বলেছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর বিরোধী। অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে—এমন যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে।

এছাড়া ধারা ২৬(১)–এ বলা হয়েছে, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতার উসকানিমূলক বক্তব্য প্রচার অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২) অনুযায়ী, এ অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এনসিএসএ জানায়, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডিত আসামিদের সহিংসতা, উসকানি বা অপরাধমূলক নির্দেশনামূলক বক্তব্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে এবং গণমাধ্যমকে আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

এনসিএসএর আহ্বান দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার

আপডেট সময় ০৯:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫