ময়মনসিংহ , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়ছে শীতের দাপট পঞ্চগড়ে , তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হতে শুরু করতেই পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় চারপাশ জমে যাচ্ছে।

টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে থাকার পর আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণও ৯৯ শতাংশে পৌঁছেছে। ফজরের পর রাস্তাঘাট প্রায় শুনশান, আর সূর্য উঠলেও শীতের কামড় সকাল জুড়ে বেশ স্পষ্ট।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত ছয় দিন পঞ্চগড়ে তাপমাত্রা ছিল পর্যায়ক্রমে—বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে স্থির থাকা শীত আজ আরও বেড়েছে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নামায়।

হঠাৎ বাড়তি ঠান্ডায় সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে। ভ্যানচালক ফালু উদ্দিন জানান, ভোরে বের হলেই হাত-পা জমে আসে, খুব ঠান্ডা লাগে। আবার দুপুরে গরমে ঘেমে উঠতে হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে

বাড়ছে শীতের দাপট পঞ্চগড়ে , তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে

আপডেট সময় ১০:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫