ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জোড়া গোলে রিয়ালের বড় জয় এমবাপ্পের, আর্সেনালের দাপট অব্যাহত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাম্প্রতিক দুর্বারহীনতা কাটিয়ে লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের ওপর ভর করে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল, তবে পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল।

এর আগে টানা তিন ম্যাচ জয়হীন থেকে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারায় রিয়াল। সেই চাপ কাটিয়ে বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলোনসোর দল। ম্যাচের শুরুতেই একক নৈপুণ্যে দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি বিলবাও। প্রথমার্ধের শেষ দিকে কামাভিঙ্গার হেডে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় রিয়াল।দ্বিতীয়ার্ধেও ফেরার চেষ্টা করে বিলবাও। তবে ৭৮ মিনিটে দূরপাল্লার শটে দ্বিতীয়বারের মতো গোল করে ব্যবধান তিনে বাড়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্সেনাল। ১১ মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে ডেভিড রায়ার চমৎকার সেভে সমতা রক্ষা পায় গানাররা। বিরতির পরও আক্রমণে এগিয়ে থাকলেও ব্রেন্টফোর্ড দফায় দফায় চাপ তৈরি করে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল আর্সেনাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে বুকায়ো সাকার গোলেই জয় নিশ্চিত হয়- এতেই শীর্ষস্থান আরও শক্ত করে গানাররা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

জোড়া গোলে রিয়ালের বড় জয় এমবাপ্পের, আর্সেনালের দাপট অব্যাহত

আপডেট সময় ১০:১৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫