ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেঁকে বসেছে শীত তেঁতুলিয়ায় , তাপমাত্রা ১১.১

শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কমেনি শীতের দাপট।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।

স্থানীয়রা ও আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এই পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে।

শীত বাড়ায় সবচেয়ে দুর্ভোগে পড়ছেন দিনমজুর, শিশু ও বয়স্করা। শহরের দিনমজুর করিম আলী বলেন, ‘হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।’

তিনি জানান, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

জেঁকে বসেছে শীত তেঁতুলিয়ায় , তাপমাত্রা ১১.১

আপডেট সময় ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫