ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবসরে যেতে চান সাকিব লাল-সবুজের জার্সিতে খেলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আবার কি বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিল আল হাসান? নাকি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে থাকায় এই অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। তবে সাকিব জানিয়েছেন সুযোগ পেলে আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে চান তিনি।

ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’–এর এক পডকাস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব পরিষ্কার করে বলেন, বিদায়ের আগে দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি—যেখানে থাকবে ওয়ানডে, টেস্ট ও টি–টোয়েন্টি—তিন সংস্করণই।

সাকিব বলেন, “আমার ইচ্ছা হলো বাংলাদেশে ফিরে ওয়ানডে, টেস্ট আর টি–টোয়েন্টি মিলিয়ে একটি সিরিজ খেলেই অবসরে যাওয়া। কোন ফরম্যাট দিয়ে শুরু বা শেষ হবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, শুধু চাই সবগুলো সংস্করণেই শেষবার মাঠে নামতে। সমর্থকদের সামনেই আমার বিদায় বলতে ইচ্ছে করে। তাই তিন সংস্করণের একটি ঘরের মাঠের সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করতে চাই।”

বিশ্বসেরা এই অল রাউন্ডার আরো জানান, বিদায়ের মুহূর্তটি সমর্থকদের জন্যই রাখতে চান, কারণ তাদের ভালোবাসা ও সমর্থন সবসময় তার সবচেয়ে বড় শক্তি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

অবসরে যেতে চান সাকিব লাল-সবুজের জার্সিতে খেলে

আপডেট সময় ১০:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫