ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের স্বর্ণ ও রুপার দাম আবারও কমল: জেনে নিন আজকের সর্বশেষ দর নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল, গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একাধিকবার ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠানো হলো , দেখা যায়নি শিশু স্বাধীনকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ৩০ ফুট গভীর ওই গর্তে বারবার ক্যামেরা পাঠিয়েও শিশুটির কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

গত বুধবার বিকেলে গর্তে ক্যামেরা নামালে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা শিশুটিকে দেখতে পাইনি। গভীরে ক্যামেরা পাঠিয়েও তাকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। সে বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ। আমরা চাই তাকে অক্ষতভাবে উদ্ধার করি। আশা করছি, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করতে পারব তাকে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী

একাধিকবার ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠানো হলো , দেখা যায়নি শিশু স্বাধীনকে

আপডেট সময় ০৯:১৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫