ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় আসামিরা আদালতে পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার: জনমনে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া ময়মনসিংহের শিকারিকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কা গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন শুরু হলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন: চলছে ভোটগ্রহণ আবহাওয়ার সতর্কবার্তা: ৫ বিভাগে কালবৈশাখী ও ১০ জেলায় সংকেত জারি যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাসার বারান্দায় জামায়াত কর্মীর ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মো. শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি সংবলিত একটি চিরকুট রেখে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। চিরকুটে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা ছিল, যার মাঝখানে লাল রঙের একটি পুতুলের ছবি আঁকা ছিল।

এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শাহ আলম।
বিষয়টি শনিবার (২০ ডিসেম্বর) নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি ব্যবসা করেন এবং একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে তিনি সরকারি কলেজ রোডের দেওয়ানের খামার এলাকায় একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। চিরকুটটি দেখেই পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রাতেই থানায় অভিযোগ জানানো হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ

বাসার বারান্দায় জামায়াত কর্মীর ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫