ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ কলেজ শিক্ষার্থীদের বুধবার রাজধানীর ৩ স্থানে অবরোধের ঘোষণা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক দফা দাবিতে এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের ঘোষিত তিন স্থান হলো- সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভাতেই আইনটির চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি নিশ্চিত করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা

৭ কলেজ শিক্ষার্থীদের বুধবার রাজধানীর ৩ স্থানে অবরোধের ঘোষণা

আপডেট সময় ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬