ময়মনসিংহ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩ খালিয়াজুরীতে বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা চাটমোহরে ফরিদপুর উপজেলায় পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ! দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন বদলে যাচ্ছে সময়সূচি: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বছরের শেষ দিনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘কোথাও যাচ্ছি না’ বলে বিসিবি সভাপতি মধ্যরাতে দেশ ছাড়লেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার বিকেল থেকে বুলবুল দেশ ছাড়ছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, ‘হ্যাঁ, তিনি আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’ সূত্রটি আরও জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে।

বুলবুলের দেশত্যাগ এমন এক সময়ে হলো, যখন দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে যখন টালমাটাল অবস্থা, তখন বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩

‘কোথাও যাচ্ছি না’ বলে বিসিবি সভাপতি মধ্যরাতে দেশ ছাড়লেন

আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬