ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে গ্যারেজকর্মীর মৃত্যু ঘিরে রহস্য ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’

নরসিংদীতে একটি গ্যারেজে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে চঞ্চল ভৌমিকের মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তার স্বজন ও সহকর্মীরা। তাদের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। এমনকি গ্যারেজের মালিকও বলছেন, পরিকল্পিত না হলেও এই মৃত্যু হত্যাকাণ্ডের শামিল। তবে ঘটনাটি হত্যা না দুর্ঘটনা—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে ওই গ্যারেজ থেকে চঞ্চল ভৌমিক (২৫) নামে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি সাত বছর ধরে ওই গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং রাতের বেলায় সেখানেই ঘুমাতেন। ছয় মাস আগে তার বাবা মারা যান। কুমিল্লার গ্রামে মা ও শারীরিক প্রতিবন্ধী বড় ভাই থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন চঞ্চল।

নিহত চঞ্চলের সহকর্মী শান্ত দেবনাথ (২২) বলেন, চঞ্চলের কারও সঙ্গে শত্রুতা ছিল বলে তিনি কখনো শোনেননি। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাপড় ও কাগজ কুড়িয়ে এনে গ্যারেজের শাটারের সামনে আগুন ধরান। গ্যারেজের ভেতরে আগে থেকেই মবিল ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শাটারের ভেতর ঢুকে ঘুমন্ত চঞ্চলের শরীরে লাগে।

গ্যারেজের মালিক রুবেল মিয়া বলেন, “আমি কোনোভাবেই এটিকে দুর্ঘটনা মনে করতে পারছি না। পরিকল্পিত না হলেও এটি হত্যাকাণ্ড। ওই পরিবারে এখন উপার্জন করার আর কেউ রইল না।” তিনি জানান, শনিবার সন্ধ্যায় মরদেহ কুমিল্লায় নেওয়া হয় এবং রোববার দুপুরে চঞ্চলের শেষকৃত্য সম্পন্ন হয়।

চঞ্চলের মা ববিতা ভৌমিক বলেন, “আমার ছেলেরে আগুন দিয়া মাইরা ফেলছে। ওর তো কোনো শত্রু ছিল না। এহন সংসার চালাইব কে?”

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত বা আটক করা যায়নি। তাকে ধরতে থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব ও ডিবি কাজ করছে। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে চঞ্চল গ্যারেজে ঘুমিয়েছিলেন। গভীর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে তার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় দুই ঘণ্টা গ্যারেজের সামনে অবস্থান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

নরসিংদীতে গ্যারেজকর্মীর মৃত্যু ঘিরে রহস্য ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’

আপডেট সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬