ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা !

দীর্ঘদিন রিলেশনের পর গত বছর সেপ্টেম্বরে লুকিয়ে নিজেরা বিয়ে করেন লামিয়া আক্তার মিম (২১)। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেনে নেয়নি প্রেমিক রাকিবের পরিবার।

মান-অভিমানে, ২/২/২০২৬ ইং, সোমবার সকাল আনুমানিক ৭টায় লামিয়া ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

তিনি ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রাকিব (৩০) গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে।

আত্মহত্যার পর ঘটনা ধামাচাপা দিতে জোর তদবির চালাচ্ছেন আবুল কাসেম।

নিহত লামিয়ার বড়বোন সামান্তা নাজনীন জানান, গত বছর ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া গোপনে সুলতান কাজীর কাছে নিজেরা বিয়ে করেন।

সম্প্রতি লামিয়ার বিয়ের জন্য আমরা পাত্র দেখতে চাইলে, সে গোপন বিয়ের কথা আমাদের জানায়। বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে রাকিবের বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নিতে অস্বীকার করেন।

গতকাল (রবিবার) দুপুরে আমার পরিবারের লোকজন রাকিবের বাসায় যায়, কিন্তু রাকিবের বাবা কোন অবস্থাতেই লামিয়াকে মেনে নিবে না বলে জানিয়ে দেয়। রাকিবের বোন মোবাইলে লামিয়ার সাথে অনেক খারাপ আচরণ করেন। আমরা রাকিবের ভগ্নিপতি বিজিবি সদস্য সুমনের সাথেও যোগাযোগ করেছি, কোন লাভ হয়নি।

গতরাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ করে না, যে কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মা দেখেন লামিয়া তাঁর বিছানায় নেই। আমরা বাড়ির আশপাশে খোঁজাখুজি করতে থাকি, কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় একমেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে, কাপড়-চোপড় দেখে আমরা লাশ সনাক্ত করেছি।

জানতে চাইলে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেয়ার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে, আত্মহত্যার ঘটনায় লামিয়ার পরিবারের সাথে আপোষ মিমাংসার চেষ্টা করছেন বলে জানান তিনি।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবুল কালাম আজাদ জানান, লোকমুখে খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৯টায় রেলস্টেশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম থেকে লামিয়া আক্তার মিমের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি গৌরীপুর জংশন থেকে সকাল ৬:৪২ মিনিটে শ্যামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আউটার সিগন্যালের বাইরে তরুণী ট্রেনের ঝাঁপিয়ে পড়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা !

আপডেট সময় ০৯:১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬