ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী অজান্তেই খাবারে খাচ্ছেন প্লাস্টিক! মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়ার ৭টি কার্যকরী উপায় “খুব শীঘ্রই আসছে নতুন পে-স্কেল”: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট: প্রকাশিত হলো প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১১ আগস্ট রাজনৈতিক উত্তেজনা চরমে: হবিগঞ্জে ছাত্রদলের সভাপতিসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের সরকারি দপ্তরে এআই প্রযুক্তির অবাধ ব্যবহার: বাড়ছে গোপনীয় ও সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে বলে মন্তব্য করেছেন আলী রীয়াজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। এ সময় জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি আরও বলেন, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই। স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে আলী রিয়াজ বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন জরুরি।

আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেন আলী রিয়াজ।

দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের, এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে পথরেখা দেখাতে হবে। আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে জন্যই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে বলে মন্তব্য করেছেন আলী রীয়াজ

আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬