ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে মিলল কোটি টাকারও বেশি ইয়াবা রামুতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

রামু থেকে নম্বরবিহীন একটি মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ হারুন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশ-এর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

গ্রেপ্তার হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

পুলিশ জানায়, নম্বরবিহীন একটি মিনি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা এলাকা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রামুর শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।

বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে মিলল কোটি টাকারও বেশি ইয়াবা রামুতে

আপডেট সময় ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬