ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কিছু এলাকায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সিলটের গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের জরুরি সংস্কার ও রিকন্ডাক্টরিং কাজের জন্য সোমবার (২ মার্চ) সকাল থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে গত রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর সিলেট অনুশাখা কর্তৃক সঞ্চালন লাইনের আধুনিকায়ন ও ট্রান্সমিটার মেরামতের সুবিধার্থেই এই সাময়িক লোডশেডিং কার্যকর করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন বেশ কিছু ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

এর ফলে ৩৩ কেভি শ্রীরামপুর ও ৩৩ কেভি গোটাটিকর ফিডারসহ ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই ও ১১ কেভি বিসিক ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত থাকবেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার এই সূচির ফলে সংশ্লিষ্ট অঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়াও সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট ও পালপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রিকন্ডাক্টরিং কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় সংযোগ সচল করা হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধি ও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে বিউবো জানিয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে কারিগরি দল কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কিছু এলাকায়

আপডেট সময় ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬