ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল খাদ্য গুদামের মালামাল রাজশাহীতে

গত রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বিডি ফুড ও আকিজ ফুড–এর ডিপোর একটি গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিপোর মালিক পলাশ জানান, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের স্থাপনাগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।

ডিপোর মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। গুদামে বিপুল পরিমাণ প্যাকেটজাত খাদ্যপণ্য মজুত ছিল, যার বেশিরভাগই আগুনে পুড়ে গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল খাদ্য গুদামের মালামাল রাজশাহীতে

আপডেট সময় ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬