ময়মনসিংহ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে নালিতাবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রোগ্রাম শেষে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিঁনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
চিকিৎসক ও কর্মচারীদের সাথে কথা বলে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।
উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি বলেন, “জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। নকলা-নালিতাবাড়ীর মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। আজ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন সংকটগুলো লক্ষ্য করেছি। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অন্যান্য সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে নকলা-নালিতাবাড়ীর উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী

আপডেট সময় ১২:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬