ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পঞ্চগড়ে ১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

পঞ্চগড়ে অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামে এক যুবক। একই সঙ্গে তিনি সবাইকে অনলাইন জুয়ার ক্ষতি সম্পর্কে সতর্ক করেছেন।

গত রোববার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, ঘটনাটি রোববার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ঘটে।

ভিডিও ধারণের সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, মান্না অনলাইন জুয়ার কারণে নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে আর কখনো জুয়া খেলবেন না। পাশাপাশি যারা অনলাইন জুয়ায় জড়িত আছেন, তাদের রমজান মাসে তওবা করে এই অভ্যাস ছাড়ার আহ্বানও জানানো হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, তিনি যদি সত্যিই নিজের ভুল বুঝে তওবা করে থাকেন, তবে এটি ইতিবাচক বিষয়। তবে ভবিষ্যতে যেন আবার এই অভ্যাসে জড়িয়ে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জুয়া মানুষের জীবন ধ্বংস করে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে, তাই সবাইকে এ ধরনের অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

পঞ্চগড়ে ১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

আপডেট সময় ১০:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬