ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।

গত বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

এ সময় আগুনের ফুলকি ছিটকে তিন জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এ সময় শ্রীপুর-মাওনা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।

আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে

আপডেট সময় ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬