উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্বের প্রশ্ন ময়মনসিংহ সিটি করপোরেশন এর অপরিকল্পিত ৯নং ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয়ে সামনে এসেছেন তরুণ সমাজসেবক ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের|
সদস্য সচিব জিএস মাহবুবুর রহমান। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ওয়ার্ডে সড়কব্যবস্থা, ড্রেনেজ সংকট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং পর্যাপ্ত নাগরিক সুবিধার অভাব স্থানীয়দের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সেবার প্রতিশ্রুতি নিয়ে আলোচনায় উঠে এসেছে মাহবুবুর রহমানের নাম।
অপরিকল্পিত ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়নের স্বপ্ন এখনও অধরা।
৯নং ওয়ার্ডের অধিকাংশ সড়কই সরু ও ভাঙাচোরা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর সমস্যাগুলো চিহ্নিত হলেও টেকসই সমাধান আসেনি।
মাহবুবুর রহমান মনে করেন, “পরিকল্পিত নগর গড়তে হলে প্রথমেই প্রয়োজন সঠিক মাস্টারপ্ল্যান ও বাস্তবভিত্তিক উদ্যোগ।” তার প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রবর্তন,
স্ট্রিট লাইট বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার
খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ
তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশায় স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের মতে, ৯নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কার্যকর ও দূরদর্শী নেতৃত্বের অভাব ছিল। জিএস মাহবুবুর রহমান ইতোমধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। বিভিন্ন সময়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ তাকে জনপ্রিয় করে তুলেছে।
একাধিক বাসিন্দা জানান, “আমরা এমন একজন প্রতিনিধিকে চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয় সবসময় মানুষের পাশে থাকবেন।” তাদের বিশ্বাস, মাহবুবুর রহমান নির্বাচিত হলে নাগরিক সেবা সহজলভ্য ও স্বচ্ছ হবে।
ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ডের পরিকল্পনা
বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী, সামী পাটোয়ারী জনি একটি “স্মার্ট ওয়ার্ড” গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার পরিকল্পনায় রয়েছে
অনলাইন অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধান
নাগরিক তথ্যভান্ডার তৈরি
সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার, ই-গভর্ন্যান্স সেবা সম্প্রসারণ
তিনি মনে করেন, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে এবং নাগরিক ভোগান্তি হ্রাস পাবে।
সর্বস্তরের মানুষের প্রত্যাশা
৯নং ওয়ার্ডের ব্যবসায়ী, শিক্ষার্থী, গৃহিণী ও প্রবীণ নাগরিকদের মধ্যে এখন একটাই আলোচনা পরিকল্পিত উন্নয়নের জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব। অনেকেই মনে করছেন, জিএস মাহবুবুর রহমান বিকল্প নেই।
পরিকল্পিত নগর গড়ার সংগ্রামে ৯নং ওয়ার্ড আজ একটি আমূল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে বদলে যেতে পারে পুরো এলাকার চিত্র এমনটাই আশা স্থানীয়দের।

য়মনসিংহ প্রতিনিধি 























