ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে ঈদযাত্রা: আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, স্টেশনে যাত্রীদের ভিড় ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া মোট ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।

তিনি বলেন, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মীও ছিলেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কঠোর নির্দেশনা জারি ডিএমপির

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

আপডেট সময় ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬