ময়মনসিংহ , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার দ্বিতীয় দিনের অধিবেশন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ের কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী সওম (আত্মসংযম): বিপ্লবের অনিবার্য চরিত্র শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: আজ ২৫ মার্চের টিকিট মিলছে এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মীর স্নিগ্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঠাকুরগাঁওয়ের কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫–৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।

অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক সৃষ্টি হয় এবং নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার

ঠাকুরগাঁওয়ের কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬