ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু রাজধানীর খিলক্ষেতে

রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু রাজধানীর খিলক্ষেতে

আপডেট সময় ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬