ময়মনসিংহ , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘জনগণের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব’-পানিসম্পদ মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি। সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব।

আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।

তিনি বলেন, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করছি, ঈদ মোবারক। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা সরকারে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা। দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি।

মন্ত্রীর সঙ্গে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব’-পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬